ই-কেওয়াইসির বোঝা নয়, স্বাস্থ্যসেবার দায়িত্বই চাই— বালুরঘাটে আশা কর্মীদের বিক্ষোভ

0
48

ই-কেওয়াইসির বোঝা নয়, স্বাস্থ্যসেবার দায়িত্বই চাই— বালুরঘাটে আশা কর্মীদের বিক্ষোভ

বালুরঘাট, ১৪ জুলাই —- আয়ুষ্মান ভারত প্রকল্পের ই-কেওয়াইসির দায়িত্ব আশা কর্মীদের উপর চাপানোর প্রস্তাবের বিরোধিতায় মঙ্গলবার বালুরঘাটে সরব হল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। এদিন দুপুরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলাশাসকের উদ্দেশে স্মারকলিপিও জমা দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের রাজ্য নেতৃত্ব নমিতা মহন্তের অভিযোগ, অধিকাংশ আশা কর্মী কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষিত নন। ফলে প্রযুক্তিনির্ভর ই-কেওয়াইসির মতো কাজ তাঁদের উপর চাপিয়ে দিলে পরিষেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই দায়িত্ব শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দিয়ে করানোর দাবি জানান তিনি।
বিক্ষোভে অংশ নেওয়া আশা কর্মীদের আরও দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পের অতিরিক্ত কাজ করতে গিয়ে তাঁদের নিয়মিত স্বাস্থ্যপরিষেবা ব্যাহত হচ্ছে। কাজের চাপের পাশাপাশি নিরাপত্তাজনিত সমস্যাও তৈরি হচ্ছে বলে অভিযোগ। তাঁদের বক্তব্য, নির্ধারিত স্বাস্থ্যসেবা সংক্রান্ত দায়িত্ব পালনে কোনও আপত্তি নেই, কিন্তু প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রশিক্ষণ ও পরিকাঠামো ছাড়া নতুন দায়িত্ব চাপিয়ে দেওয়া বাস্তবসম্মত নয়।
এই পরিস্থিতিতে অবিলম্বে আয়ুষ্মান ভারত প্রকল্পের ই-কেওয়াইসির দায়িত্ব থেকে আশা কর্মীদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন আন্দোলনকারীরা।