শীতল চক্রবর্তী বালুরঘাট ৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।
এক আদিবাসী ট্র্যাক্টর চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঁধমোড় এলাকা।অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি শুক্রবার সকালে গঙ্গারামপুর-হামজাপুর রোড অবরোধ করেন আদিবাসী গাড়িচালক ও স্থানীয় মানুষজন।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিববাড়ি রোড দিয়ে একটি চৈত্রের বর্ণাঢ্য শোভাযাত্রা যাচ্ছিল।সেই সময় বিমল মার্ডি নামে গঙ্গারামপুরের কাশিমপুর এলাকার আদিবাসী যুবক ট্র্যাক্টর নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। অভিযোগ,হঠাৎই বাঁধমোড় এলাকার নিমাই নামে এক যুবক মদের বোতল দিয়ে তাঁর মাথায় আঘাত করে।গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে বিমলের গ্রামের আদিবাসী মানুষজন বাঁধমোড়ে জড়ো হন। এরপর গঙ্গারামপুর-হামজাপুর রুটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং বহু যাত্রী পথে আটকে পড়েন।
আন্দোলনকারীদের আদিবাসী যুবক সনাতন সরেন, বাবলু মাড্ডিরা অভিযোগ করে বলেন,“অন্যায়ভাবে আমাদের এক গাড়ি চালক ভাইকে মারধর করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা অবরোধ করেছি।”
গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানান,“পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধাসেনাও মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর আদিবাসী ট্র্যাক্টর চালককে মারধরের প্রতিবাদে গঙ্গারামপুরে বাধমোড়ে পথ অবরোধ আদিবাসী যুবকদের ,পুলিশের...






















