বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত কানাই চৌধুরী। হবিবপুর থানার ঋষিপুরের দক্ষিণ চাঁদপুর গ্রামে বিজেপির মন্ডল সহ-সভাপতি চন্দন মন্ডলকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে কানাই এর বিরুদ্ধে। ঘটনায় আগেই তাকে আটক করেছিল হবিবপুর থানার পুলিশ। শনিবার অভিযুক্ত কে মালদা জেলা আদালতে পেশ করা হবে। রিমান্ডে নিতে পারে পুলিশ বলে সূত্রের খবর। এই ঘটনায় পরিকল্পিত খুনের অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন রাজ্যের মন্ত্রী জুয়েল মুর্মু। ঘটনা নিয়ে খোঁজ খবর রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



















