মাথাভাঙা শনিবার মাথাভাঙা সুটুঙ্গা নদীতে ছাড়া হল এক লক্ষ দেশীয় প্রজাতির মাছের চারাপোনা

0
40

মাথাভাঙা শনিবার মাথাভাঙা সুটুঙ্গা নদীতে ছাড়া হল এক লক্ষ দেশীয় প্রজাতির মাছের চারাপোনা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY)-এর অধীনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙার মহকুমা শাসক সুশোভন মণ্ডল, মৎস্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী নিজেও নদীতে মাছের চারাপোনা ছাড়েন।
এই উদ্যোগের মূল লক্ষ্য দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ, বংশবৃদ্ধি এবং নদীর জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা। ক্রমশ হারিয়ে যেতে বসা দেশীয় মাছের প্রাকৃতিক সম্পদ ফিরিয়ে আনতে এই উদ্যোগ।
বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে নদী ও জলজ সম্পদ সংরক্ষণের পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি রক্ষার বার্তাও তুলে ধরা হয়।