বেসরকারিকরণের প্রতিবাদে আইডিবি ব্যাংকের কর্মীদের ২দিনের ধর্মঘট,গঙ্গারামপুরে শোরগোল
শীতল চক্রবর্তী ২ নভেম্বর গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।আইডিবিআই ব্যাংকের বেসরকারিকরণের উদ্যোগ এবং কেন্দ্র সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মীদের সংগঠন।সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আইডিবিআই ব্যাংকের সামনে ধর্মঘটে শামিল হলেন ব্যাংক কর্মীরা।
এদিন ব্যাংকের সামনে কর্মীরা একত্রিত হয়ে ধর্মঘট পালন করেন। তাঁদের হাতে থাকা পোস্টারে উঠে আসে ‘No Privatisation, No FDI’ এবং ‘Save IDBI Bank’ স্লোগান।কর্মীদের দাবি, আইডিবিআই ব্যাংককে বেসরকারি হাতে তুলে দেওয়ার উদ্যোগ ঠিক নয়, কেন্দ্র সরকারের একতরফা সিদ্ধান্তের ফলে ব্যাংকের কর্মী ও গ্রাহক—উভয়ের স্বার্থই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
ব্যাংক কর্মীদের বক্তব্য, আইডিবিআই ব্যাংকের বেসরকারিকরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বিনিয়োগকারীদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার পরিবর্তে ব্যাংকের স্বাতন্ত্র্য ও জনস্বার্থ বজায় রাখার দাবি জানান তাঁরা।
অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম ও ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসার অ্যান্ড ইমপ্লয়ার্স উদ্যোগে এই কর্মসূচির মূল স্লোগান -ব্যাংকের বেসরকারিকরণ রুখতে হবে, রক্ষা করতে হবে আইডিবিআই ব্যাংককে।গঙ্গারামপুরেও সেই দাবিকে সামনে রেখেই কর্মীরা ধর্মঘটে শামিল হন।
ব্যাংক সূত্রে জানা গিয়েছে ,২ ও ৩ নভেম্বর দুই দিন অল ইন্ডিয়া আইডিবিআই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গঙ্গারামপুরেও আইডিবিআই ব্যাংক দুই দিন বন্ধ থাকবে।
দুদিন ব্যাংক বন্ধ থাকায় চরম অসুবিধার মধ্যে পড়তে হবে গ্রাহকদের।
আইডিবিআই ব্যাংকে টাকা তুলতে আসা দুই গ্রাহক জানান, ব্যাংক বন্ধ থাকায় টাকা তুলতে পারলেন না তারা,যার ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হবে তাদের।
অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের রাজ্য কমিটির সদস্য অমৃত বর্মন বলেন,”আন্দোলন করা ছাড়া আমাদের আর কোন পদ ছিল না তাই এমন আন্দোলনে নামা হয়েছে।”
ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসার অ্যান্ড ইমপ্লয়ার্স জেলা কমিটির সম্পাদক উদয় শংকর সাহা বলেন,”এমনটা চলতে পারে না।তাই আমরা আন্দোলনে নেমেছি।”
ব্যাংকের গ্রাহক আনীল প্রামাণিক ও কল্পনা প্রামাণিকেরা বলেন,”আমরা চাই সব ধরেনের সুবিধা নিয়ে পরিষেবা পেতে।কিন্তু ব্যাংকে এসে অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে।”
Home বাংলা উত্তর বাংলা বেসরকারিকরণের প্রতিবাদে আইডিবি ব্যাংকের কর্মীদের ২দিনের ধর্মঘট,গঙ্গারামপুরে শোরগোল



















