মাটিগাড়ায় ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩১বছরের যুবক,ক্রেতাকে বিক্রির আগেই পুলিশের জালে

0
38

মাটিগাড়ায় ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩১বছরের যুবক,ক্রেতাকে বিক্রির আগেই পুলিশের জালে

শিলিগুড়ি:-

মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম মোহাম্মদ আইউব (৩১)।তিনি শিবমন্দিরের লেনিনপুর এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,এক ক্রেতার কাছে ব্রাউন সুগার বিক্রি করতে আসার সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে মাটিগাড়া থানার পুলিশ।তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২৭গ্রাম ব্রাউন সুগার।অভিযোগ,ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বিক্রির কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।মাদক পাচার ও অবৈধ বিক্রির বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যেই এই গ্রেফতারি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।