খাজা বাবার চিল্লা মাজারসরীফে চাদর ছড়ানো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ৩ দিন ব্যাপি মেলা ও কাওয়ালি মোকাবিলা নাইট অনুষ্ঠান করা হবে বংশীহারী থানার ডিঘুয়াপাড়া গ্রামে

0
35

খাজা বাবার চিল্লা মাজারসরীফে চাদর ছড়ানো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ৩ দিন ব্যাপি মেলা ও কাওয়ালি মোকাবিলা নাইট অনুষ্ঠান করা হবে বংশীহারী থানার ডিঘুয়াপাড়া গ্রামে। এই অনুষ্ঠানে সামিল হতে উপস্থিত হয় আসে পাশের বহু মানুষ ও আত্মীয়স্বজনরা।
প্রতি বছরের মতো এবছরও বংশীহারী ব্লকের ডিঘুয়াপাড়া গ্রামে খাজা মঈনউদ্দিন চিস্তি (খাজাবাবা)র চিল্লা মাজার শরিফে চাঁদর চড়ানো উপলক্ষ্যে এক আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এই মাজার শরীফ থেকে একাধিক মানুষের দোয়া কবুল হয় বলেই বহু মানুষ এই মাজারে এসে দুয়া করেন। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা এবং দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ন্যায় মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে খাজা মঈনউদ্দিন চিস্তি (খাজাবাবা) মেলা কমিটির পরিচালনায় করা হয় ৩ দিন ব্যাপি মেলা ও কাওয়ালী মোকাবিলা নাইট অনুষ্ঠান। বুধবার সকালে ১০ টা নাগাদ মাজারসোরিফে চাঁদর ছড়ানো হয়, তার পর দরুত পাঠ ও দুয়া করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুভারম্ভ করা করা হয়েছে। ৪ ঠা নভেম্বর প্রথম রাতে কাওয়ালী মোকাবেলায় থাকছেন জী বাংলার সিঙ্গার মুন্না আজাদ এর সঙ্গে আমজাত হোসেন। ৫ ই নভেম্বর দ্বিতীয় রাতে কাওয়ালী মোকাবেলায় থাকছেন কলকাতা থেকে আগত রুকসানা পারভীন এর সঙ্গে বিহার থেকে আগত ইউটিউব সিঙ্গার সারুর শাবরি। ৬ই নভেম্বর তৃতীয় রাতে কাওয়ালী মোকাবেলায় থাকছেন মুন্না আজাদ ও সারুর শাবরি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আশেপাশের বহু গ্রামের মানুষজনের পাশাপাশি দূরদূরান্ত থেকে বহু মানুষ অনুষ্ঠান দেখতে সামিল হয়। যারা কাজের উদ্দেশ্যে বাইরে রয়েছেন অথচ কাওয়ালী অনুষ্ঠান দেখতে চাইছেন তাদের জন্য রয়েছে khawaja Baba chilla ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ৩ দিনের সরাসরি লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন।

এই বিষয়ে উদ্যোক্তা সরফরাজ আলী জানিয়েছেন প্রতি বছরের মতো এই বছরও খাজা বাবার চিল্লা মাজার শরীফ উপলক্ষে তিন দিনব্যাপী মেলা ও কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে মেলা কমিটির উদ্যোগে। আমাদের আশেপাশের বহু গ্রামের মানুষজন এই অনুষ্ঠান দেখতে আসেন। এছাড়াও যারা অনুষ্ঠান দেখতে চান বা এই অনুষ্ঠানে সকলকে আসবার আহ্বান জানাই।