গঙ্গারামপুরে তরুণের আহ্বান ক্লাবের শ্যামাপুজোর ৫৭তম বর্ষে থিম গুজরাটের দ্বারকা নগরী,থাকবে চমক
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৩ নভেম্বর দক্ষিণ দিনাজপুর। শ্যামাপুজোর ৫৭তম বর্ষে দর্শনার্থীদের চমক দিতে প্রস্তুতি শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নিউমার্কেটে অবস্থিত তরুণের আহ্বান ক্লাব। এবারের পুজোর মূল আকর্ষণ গুজরাটের দ্বারকা নগরী। থিমের পাশাপাশি নজরকাড়া আলোকসজ্জার মধ্য দিয়েও দর্শনার্থীদের মন জয়ের পরিকল্পনা নিয়েছেন পুজো উদ্যোক্তারা।
শুক্রবার সকালে ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটিপুজোর মধ্য দিয়ে প্যান্ডেল তৈরির কাজের সূচনা হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় খুঁটিপুজো। এদিন ক্লাবের সভাপতি তথা খাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে প্যান্ডেল তৈরির কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।
এবার ৫৭তম বর্ষে পদার্পণ করছে তরুণের আহ্বান ক্লাবের শ্যামাপুজো।প্রতি বছরের মতো এবারও নতুন থিম ও বৈচিত্র্যময় উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। গুজরাটের দ্বারকা নগরীকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে এবারের পুজোমণ্ডপ। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থাও করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার শ্যামাপুজোর মানচিত্রে তরুণের আহ্বান ক্লাবের পুজো বরাবরই বিশেষ আকর্ষণ তৈরি করে। প্রতি বছরই অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে নতুন চমক তুলে ধরার চেষ্টা করেন উদ্যোক্তারা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। থিম ও আলোকসজ্জার আকর্ষণে পুজোর দিনগুলিতে মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
শ্যামাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা—সব ক্ষেত্রেই বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে তরুণের আহ্বান ক্লাবের ৫৭তম বর্ষের শ্যামাপুজোকে ঘিরে গঙ্গারামপুরে এখন থেকেই তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
এ বিষয়ে তরুনের আহ্বানে ক্লাব সভাপতি তথা খাম তৃণমূলে রাজ্য রাজ্য সভাপতি বিপ্লব মিত্র বলেন বলেন,“তরুণের আহ্বান ক্লাবের শ্যামাপুজো প্রতিবছরই নতুনত্বের বার্তা দেয়। এবার গুজরাটের দ্বারকা নগরীকে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে। দর্শনার্থীদের জন্য পুজোমণ্ডপ ও আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ থাকবে।”
তরুণের আহ্বান ক্লাবের সম্পাদক দেবকুমার বাগচি বলেন,”৫৭তম বর্ষের পুজোকে স্মরণীয় করে তুলতে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি। দ্বারকা নগরীর আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকেও বিশেষ নজর রাখা হবে।” সেখানে ক্লাব সভাপতি বিপ্লব মিত্র সম্পাদক দেবকুমার বাগচি ছাড়াও,কাউন্সিলর অতনু রায়, আইনজীবী তথা ক্লাব সদস্য চিরঞ্জিত মিত্র সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Home বাংলা উত্তর বাংলা গঙ্গারামপুরে তরুণের আহ্বান ক্লাবের শ্যামাপুজোর ৫৭তম বর্ষে থিম গুজরাটের দ্বারকা নগরী,থাকবে চমক






















