উৎসবের মরসুমে নতুন জামাকাপড় পাওয়ার আনন্দ যেন অন্যরকম। তবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছে পুজোয় নতুন বস্ত্র পাওয়াটা অনেক সময়ই অধরা থেকে যায়। সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছে কালিয়াগঞ্জের তরুণ প্রজন্মের একদল উদ্যমী প্রতিনিধি। ‘সমাজ সেবামূলক সংগঠন’-এর মাধ্যমে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানার সামনে থেমে একটি অরাম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় এক শো জন দুঃস্থ মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত,বিজেপি কাউন্সিলার গৌরাঙ্গ দাস,বিশিষ্ট সাংবাদিক রাধিকারঞ্জন দেবভূতি,সংগঠনের অন্যতম সদস্যা মেঘনা মোদক সহ অন্যান্যরা।এদিন সংগঠনের তরুণ ও খুদে সদস্যরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কর্মসূচিতে অংশ নেয়। আজকের প্রযুক্তিনির্ভর যুগে তরুণ প্রজন্ম যখন নানা দিকে ব্যস্ত, সেখানে ছোট ছোট ছেলেমেয়েদের এই সমাজসেবামূলক কাজে উৎসাহী হয়ে পাশে দাঁড়ানো এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল।























