রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হওয়ার পর আলিপুরদুয়ার জেলায় এলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী

0
25

আলিপুরদুয়ার: রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হওয়ার পর আলিপুরদুয়ার জেলায় এলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী।বৃহস্পতিবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন স্থলে পরিদর্শন করবেন তিনি। বুধবার রাতে তিনি হাসিমারার সামনে মালঙ্গি লজে রাত্রিবাস করেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি বেরিয়ে যান আলিপুরদুয়ার জেলার পর্যটন স্থান গুলিতে। এ প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী জানান, রাজ্য সরকার আলিপুরদুয়ার জেলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। তার জন্য এই জেলায় এসে পর্যটন ক্ষেত্রগুলি দেখছেন তিনি। আলিপুরদুয়ার একটি পর্যটন হাব হবে। পর্যটন স্থান গুলিতে কি কি উন্নয়ন করতে হবে তা দেখলেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা করা হয়েছে এ প্রসঙ্গে তিনি জানান, “১৫ বছর ধরে বিগত সরকারের আমলে যা যা নোংরামো হয়েছে তা পরিষ্কার করা হবে প্রথম লক্ষ্য।

“অভিনেতা তথা বন্ধু নানা পাটেকরের মৃত্যু সংবাদ শুনে তিনি মর্মাহত। সাগর সঙ্গম চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। এছাড়াও খুব ভালো বন্ধু ছিলেন তিনি তাঁর বলে স্মৃতি রোমন্থন করেন।