পুজোর আগে মাথাভাঙ্গা শহরে মিলেনিয়াম ইন্ডিয়ান গ্যাস অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য

0
26

মাথাভাঙ্গা,পুজোর আগে মাথাভাঙ্গা শহরে মিলেনিয়াম ইন্ডিয়ান গ্যাস অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য।জানা গিয়েছে সকালে অফিসের এক কর্মী অফিস খুললে দেখতে পান অফিসের ক্যাশ বাক্স খোলা এবং কিছু ফাইল এলোমেলো অবস্থায় রয়েছে।এরপর বিষয়টি ডিস্ট্রিবিউটর কে জানালে তিনি অফিসে এসে দেখেন
অফিসের একটি জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে, একজন অফিসের ক্যাসে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে।সিসিটিভি ফুটেজে দেখা একজনকে ছাতা নিয়ে ভেতরে ঢুকেছে এবং ক্যাশ বাক্স খুলেছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।