*নানা পাটেকরের প্রয়াণে শোক শমীক ভট্টাচার্যের,বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলা নিয়েও সরব*
শিলিগুড়ি:-
_*অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করেন তিনি।শমীক ভট্টাচার্য বলেন,নানা পাটেকর ছিলেন অত্যন্ত প্রতিভাবান ও সংবেদনশীল অভিনেতা।চলচ্চিত্র জগতের প্রচলিত তারকা-সংস্কৃতির বাইরে থেকেও তিনি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত ছিলেন ও মানুষের পাশে থাকার চেষ্টা করতেন।তাঁর প্রয়াণ ভারতীয় সাংস্কৃতিক জগতের জন্য বড় ক্ষতি বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।এদিন সিপিআই(এম) নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে মদের বোতল ছোড়ার অভিযোগ নিয়েও প্রতিক্রিয়া দেন শমীক ভট্টাচার্য।ঘটনার বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই জানিয়ে তিনি বলেন,অভিযোগ সত্যি হলে এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়।যারা এই ঘটনা ঘটিয়েছে,তারা অন্যায় করেছে বলেও মন্তব্য করেন তিনি।পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে শমীক ভট্টাচার্যের অভিযোগ, দীর্ঘদিনের শাসনে সমাজে এক শ্রেণির দুষ্কৃতী তৈরি হয়েছে।তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার পিছনে ব্যক্তিগত রেষারেষি কিংবা সমাজবিরোধীদের ক্ষোভের বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।*_






















