ঝাড়ফুঁকের নাম করে এক যুবতীকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে

0
31

_*ঝাড়ফুঁকের নাম করে এক যুবতীকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য শান্তিনগর এলাকায়।অভিযোগ,গতকাল দুপুরে ওই যুবতীকে টোটোতে করে বাড়ির যাওয়া পথে ওই টোটো চালক বিভিন্ন অছিলায় নিজের ভাড়া বাড়িতে নিয়ে যায়।সেখানে ঝাড়ফুঁকের কথা বলে তাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।বিষয়টি বুঝতে পেরে কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান যুবতী।এরপর তিনি পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান।অভিযোগের পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে মারধর করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ।পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়।ধৃতের নাম সোমনাথ বারুই।তিনি মধ্য শান্তিনগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।*_