সেবা সেতু অভিযানের অন্তর্গত জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণার কাজ না হওয়ার কারণে কাজ আটকে দিয়ে বিক্ষোভ সরব হলেন মহিলারা

0
24

কোচবিহার:- সেবা সেতু অভিযানের অন্তর্গত জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণার কাজ না হওয়ার কারণে কাজ আটকে দিয়ে বিক্ষোভ সরব হলেন মহিলারা। কোচবিহার রবীন্দ্র ভবনে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । রীতিমতো মহিলারা পরবর্তী রবীন্দ্র ভবনের গেটও বন্ধ করে বিক্ষোভ দেখানোর জন্য যায় যদিও পুলিশ সেই গেট খুলে দেয় । মহিলাদের অভিযোগ তারা দীর্ঘ চার মাস ধরে অন্নপূর্ণা টাকা পাচ্ছেন না। তাদের আন্ডার পোর্সেস দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় গেলেও কোন কাজ হচ্ছে না । তাদের আরো অভিযোগ জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণার কাজ হবে বলে জানানো হয়েছিল তবে তারা এখানে এসে দেখেন অন্নপূর্ণার কাজ হচ্ছে না তাই তারা কাজ বন্ধ করে দিয়েছেন । তাদের দাবি অন্নপূর্ণার কাজ না হলে কোন কাজই হবে না । খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়েছে । কোচবিহার শহরের দুটি জায়গায় জনকল্যাণ শিবির চলছে। যার মধ্যে একটি কোচবিহার রবীন্দ্র ভবন ও অন্য একটি উৎসব অডিটেরিয়াম হল।