দেশ স্বাধীনের আগে পূর্ব পাকিস্তান থেকে নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা উদবাস্তু হিসাবে এসে তাদের দ্বারা প্রচলিত দূর্গা পূজা এখনো নিষ্ঠা ও ভক্তি সহকারে কালিয়াগঞ্জের নাট মন্দিরে আয়োজন করা হয়

0
22

দেশ স্বাধীনের আগে পূর্ব পাকিস্তান থেকে নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা উদবাস্তু হিসাবে এসে তাদের দ্বারা প্রচলিত দূর্গা পূজা এখনো নিষ্ঠা ও ভক্তি সহকারে কালিয়াগঞ্জের নাট মন্দিরে আয়োজন করা হয়।হাতে আর কয়েকদিন ইতি মধ্যে কাউন্ডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালি প্রানের উৎসব দূর্গা পূজার।বিভিন্ন পূজা কমেটি গুলির পাশাপাশি বনেদী বাড়ি থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে ব্যস্ততা তুঙ্গে।উত্তরবঙ্গের ঐতিয্যবাহী কালিয়াগঞ্জের নাট মন্দিরের দূর্গা পূজা অন্যতম।এখানে তেমন যাকজমক ভাবে পূজার আয়োজন না হলেও দূর্গার নিজেস্ব মন্দিরে পূজার আয়োজন করা হয়ে থাকে নিষ্ঠা ও ভক্তি সহ কারেই।হাতে আর সময় নেই বল্লেন চলে তাই পূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে যাতে পূজার দিন গুলিতে কোন প্রকার খামতি না থাকে।পূজার দিন গুলিতে কালিয়াগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে সাধারণ মানুষ প্রতিমা দর্শণ করতে বেরেলো নাট মন্দিরে প্রতিমা দর্শণ করতে আসবেই।এই পূজার মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হল দশমীর সিন্দুর খেলা।কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার মহিলারা সিন্দূর খেলায় মেতে উঠে।

বাইট :- পরিতোষ নন্দী নাট মন্দির কমেটির কার্যকারী সভাপতি