অন্নপূর্ণা যোজনা নিয়ে সেবা সেতু শিবিরের ক্ষোভে ফিটে পড়লেন মহিলারা

0
29

অন্নপূর্ণা যোজনা নিয়ে সেবা সেতু শিবিরের ক্ষোভে ফিটে পড়লেন মহিলারা। ভাঙচুর চালালো একদল ক্ষুব্ধ মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হলো মালদার রতুয়া 2 ব্লকের অন্তর্গত মহারাজনগর হাই মাদ্রাসা বিদ্যালয়ে। পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় যাই যে বেশ কয়েকজন মহিলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রশাসনিক ব্যবস্থাপনায় মহারাজনগর হাই মাদ্রাসা বিদ্যালয় সেবা সেতু ক্যাম্পের আয়োজন করা হয় শুক্রবার। তবে এই সরকারি পরিষেবার শিবিরে এসে মহিলারা অন্নপূর্ণা যোজনা টাকা পাননি এই অভিযোগে বিক্ষভে শামিল হয়। এ অবস্থায় শিবিরের থাকা বিভিন্ন সরকারি প্লাকার্ড বোর্ড ফেস্টুন ভেঙে ফেলে মহিলারা। পুলিশ প্রশাসনের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখান মহিলারা। সরকারি আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে মহিলারা আটকে রাখে।

বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, মাসের পর মাস অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছেন না তারা। বর্বর ফরম পূরণ করা থেকে শুরু করে সমস্ত কিছু করার পরও তাদের টাকা ঢুকছে না। আর এই অবস্থায় চরম হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। এই শিবিরে এসে অন্নপূর্ণা জোরে জোরে প্রয়োজনীয় কাজকর্ম করাতে পারছেন না আর তাতেই তারা ক্ষিপ্ত হন।

পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সাথে মহিলাদের ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতির সামাল দিতে বেশ কয়েকজন মহিলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়