বারুইপুর আদালতে আইনজীবী ব্যানার্জির উপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ সরল হলো কোচবিহারে আইনজীবীরা

0
29

কোচবিহার:- বারুইপুর আদালতে আইনজীবী ব্যানার্জির উপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ সরল হলো কোচবিহারে আইনজীবীরা । এদিন সারা ভারত আইনজীবী সমিতির পক্ষ থেকে কোচবিহার আদালত চত্বরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । এদিন আদালত চত্বরে দোষীদের কঠোর তম শাস্তির দাবিতে প্রতিবাদ করেন তারা ।
সারা ভারত আইনজীবী সমিতির সদস্য দেবজ্যোতি গোস্বামী বলেন, গত ২৪ তারিখ বারুইপুর আদালতে একটি কলেজের মামলার নিয়ে সংগঠনের সদস্য হতে আইনজীবী সায়ন ব্যানার্জি যখন সরব হন সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা উপর হামলা করে । এই ঘটনার প্রতিবাদে সারা ভারত জুড়ে পাশাপাশি কোচবিহারে সারা ভারত আইনজীবী সমিতির পাশাপাশি লিগাল সার্ভিস সেন্টার ও গণতন্ত্রের রক্ষার সাহায্যে যে সমস্ত আইনজীবীরা লড়াই করছেন সকলে সংঘটিত হয়ে প্রতিবাদে সামিল হয়েছে।