ভর ওঠার মধ্য দিয়ে মায়ের আগমনের বার্তা—ডালিমগাঁও সার্বজনীন দুর্গোৎসব

0
37

ভর ওঠার মধ্য দিয়ে মায়ের আগমনের বার্তা—ডালিমগাঁও সার্বজনীন দুর্গোৎসব
ডালিমগাঁও সার্বজনীন বারোয়ারি দুর্গোৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ বিশ্বাস ও ঐতিহ্য। স্থানীয়দের বিশ্বাস, মাদুর্গা কারও মাধ্যমে ভর ওঠার মধ্য দিয়ে জানান দেন যে, তিনি ডালিমগাঁও বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসবের মন্দিরে এসে উপস্থিত হয়েছেন।
স্থানীয়দের কথায়, মায়ের ভর ওঠার পরই তাঁরা বুঝতে পারেন—মা দুর্গা তাঁদের মন্দিরে চলে এসেছেন। এই বিশ্বাসকে ঘিরে প্রতিবছরই ভক্তদের মধ্যে তৈরি হয় বিশেষ আবেগ ও উৎসাহ।
ডালিমগাঁও বাজার চত্বরে সকলের সহযোগিতা ও সাহায্যে তৈরি হয়েছে নতুন মায়ের মন্দির। এলাকার মানুষের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এই মন্দির এখন দুর্গোৎসবের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। মাকে ঘিরে ভক্তদের বিশ্বাস, ভালোবাসা ও ঐতিহ্যই এই উৎসবকে আরও বিশেষ করে তুলেছে।