বিশ্ব পর্যটন দিবসে মাদারিহাটে শুরু জলদাপাড়া পর্যটন হাট

0
23

বিশ্ব পর্যটন দিবসে মাদারিহাটে শুরু জলদাপাড়া পর্যটন হাট

আলিপুরদুয়ার: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ থেকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে শুরু হল ‘জলদাপাড়া পর্যটন হাট’। জলদাপাড়া জাতীয় উদ্যানের সামনে মাদারিহাট থানার পাশে এই পর্যটন হাটের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক ময়ূরী বসু।

এই পর্যটন হাটে ডুয়ার্সের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের নিজস্ব খাবার, হস্তশিল্প ও বিভিন্ন সামগ্রী নিয়ে একাধিক স্টল তৈরি করা হয়েছে। পাশাপাশি জনজাতির মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী, পোশাক ও কাপড়ের দোকানও রয়েছে। পর্যটকদের সামনে ডুয়ার্সের লোকসংস্কৃতি তুলে ধরতে থাকছে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সাংস্কৃতিক নৃত্য ও অন্যান্য পরিবেশনা।

জানা গিয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই পর্যটন হাট বসবে। জলদাপাড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা পর্যটকদের কাছে ডুয়ার্সের স্থানীয় সংস্কৃতি, খাবার ও হস্তশিল্পের সঙ্গে পরিচিত হওয়ার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে এই হাট।