এসআইআর-এ বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, নোটিশপ্রাপ্ত ভোটারদের বাড়িতে যাবেন বিএলও

0
27

আলিপুরদুয়ার : এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। যেসব ভোটারকে নোটিশ দেওয়া হয়েছে, তাঁদের আর অযথা ইআরও অফিসে ডেকে পাঠানো হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। পাশাপাশি অনলাইনের মাধ্যমে শুনানির ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে।

কমিশনের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ এলাকার বেশ কিছু বাসিন্দা। এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা নোটিশ পেয়েছেন, তাঁদের বক্তব্য, বাড়িতে এসে নথি সংগ্রহ এবং অনলাইনে শুনানির ব্যবস্থা হলে তাঁদের হয়রানি অনেকটাই কমবে।

হ্যামিল্টনগঞ্জের বাসিন্দারা বলেন, ‘‘নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ভালো। বারবার ইআরও অফিসে যেতে হলে অনেক সমস্যার মুখে পড়তে হতো। বাড়িতে এসে নথি সংগ্রহ করলে এবং অনলাইনে শুনানি হলে আমাদের সুবিধা হবে।’’

বাসিন্দাদের দাবি, বিশেষ করে বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি এবং দূরবর্তী এলাকার ভোটারদের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হবে। কমিশনের নতুন সিদ্ধান্তে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলেই আশা করছেন তাঁরা।