দলসিংপাড়া চা বাগানে এসে সরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামার কড়া বার্তা কোনো টালবাহানা চলবেনা শ্রমিকদের বোনাস দিতেই হবে।

0
25

আলিপুরদুয়ার : দলসিংপাড়া চা বাগানে এসে সরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামার কড়া বার্তা কোনো টালবাহানা চলবেনা শ্রমিকদের বোনাস দিতেই হবে।

সামনেই পুজো আর পুজোর পূর্বে বোনাস নিয়ে টালমাটাল চলছে দলসিংপাড়া চা বাগানে। শনিবার দলসিংপাড়া চা বাগানে পরিদর্শনে আসেন রাজ্যের সরাষ্ট্রপ্রতিমন্ত্রী বিশাল লামা এদিন মন্ত্রী বাগানের ম্যানেজমেণ্টের সাথে কথা বলেন এবং স্পষ্ট জানান বোনাস দিতেই হবে শ্রমিকদের বঞ্চিত করা যাবেনা।

এদিন মন্ত্রী শ্রমিকদের সাথে কথা বলেন তাদের সমস্যা কথা শুনেন।

সরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা জানান অনেকদিন থেকে দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে। গত দুই বছর পূর্বে ও এই দলসিংপাড়া চা বাগান মালিক পুজোর পূর্বে বোনাস না দিয়ে বাগান বন্ধ করে পালিয়ে যায়। এবছর ও টালমাটাল চলছে।
মন্ত্রী বিশাল লামা জানান এদিন ম্যানেজমেন্ট সাথে কথা হয়েছে তারা জানিয়েছে বোনাস দেবে।