সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন

0
22

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৬ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হলো গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধার সঙ্গে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। এরপর পড়ুয়াদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যাসাগরের শিক্ষা, সমাজ সংস্কার এবং নারীশিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা অনুষ্ঠানে তুলে ধরা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, সমাজসেবী অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা। বিদ্যাসাগরের আদর্শ ও সমাজ সংস্কারের ভাবনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।
বিদ্যালয়ের ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রাণবন্ত হয়ে ওঠে। বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন,এমন অনুষ্ঠানে এসে ভালো লাগছে।”