নীলডাঙ্গা পাহানপাড়ায় চোলাই মদের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
গঙ্গারামপুর, ৩০ মে: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলডাঙ্গা পাহানপাড়ায় চোলাই মদ তৈরির অভিযোগে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেআইনিভাবে চোলাই মদ প্রস্তুত ও বিভিন্ন এলাকায় সরবরাহের অভিযোগ উঠছিল।
শুক্রবার পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিপুল পরিমাণ কাঁচামাল ও র’ স্পিরিট (Raw Spirit) উদ্ধার করে ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি মদ প্রস্তুত ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনে আরও অভিযান চালানো হবে বলেও জানিয়েছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চোলাই মদের কারবারের কারণে দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। পুলিশের অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর নীলডাঙ্গা পাহানপাড়ায় চোলাই মদের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

























