থানার জমি দখলমুক্ত করতে বুলডোজার নিয়ে হাজির পুলিশ, মিলল দু’দিনের সময়
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৫ মে :-দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সামনে সরকারি জমি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযানে নামল পুলিশ প্রশাসন।সোমবার সকালে বুলডোজার নিয়ে অভিযানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ।অভিযোগ, বাবু চৌধুরী নামে এক যুবক দীর্ঘদিন ধরে থানার সামনের সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। প্রশাসনিক নির্দেশের পর এদিন সেই অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয় পুলিশ।
তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন না। সেই সময় বাড়ির এক নিকট আত্মীয় পুলিশের কাছে ঘরের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য দু’দিন সময় প্রার্থনা করেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই সময় মঞ্জুর করা হয়।
পরে পুলিশের উপস্থিতিতেই বাড়ির ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, “সম্পূর্ণ নিয়ম মেনেই এই উচ্ছেদ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।”
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর থানার জমি দখলমুক্ত করতে বুলডোজার নিয়ে হাজির পুলিশ, মিলল দু’দিনের সময়






















