গঙ্গারামপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ১৬০০বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার

0
39

গঙ্গারামপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ১৬০০বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার তৃনমূল কর্মী শিবা চৌধুরী সহ চারজনকে মাজায় দড়ি পরিয়ে মহিলা কনস্টেবল দিয়ে হাঁটিয়ে পুলিশের গাড়িতে তুলে কোটে পাঠালো পুলিশ,উদ্ধার
দুটি গাড়ি ও একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করল পুলিশ,এনডিপিএস আইনে মামলা শুরু
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৮ মে :-দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বড়সড় মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল গঙ্গারামপুর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ সহ চার তৃনমূল কর্মী সহ উদ্ধার করে রবিবার রাতে।ঘটনায় সোমবার ধৃত চারজন তৃণমূল কংগ্রেস কর্মীদের মাজায়দুরি পরিয়ে মহিলা কনস্টেবল দিয়ে হাঁটিয়ে গাড়িতে তুলে কোর্টে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মোট ১৬০০বোতল নিষিদ্ধ কফ সিরাপ, দুটি চারচাকা গাড়ি এবং একাধিক মোবাইল ফোনও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭মে রবিবার রাত রাত প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ গঙ্গারামপুর থানার এসআই তাপস সাহা গোপন সূত্রে খবর পান যে একটি ছাই রঙের চারচাকা গাড়ি নম্বর ডব্লিউ বি৬২এন ৬৫১১ মারুতি সুজিকিতে বিপুল পরিমাণ মাদকজাত কফ সিরাপ পাচার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এর পরেই পুলিশ গঙ্গারামপুর কলেজ মোড় এলাকায় নাকা চেকিং শুরু করে।নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন মারুতি সুজিকি গাড়িটিকে থামার সংকেত দিলে পুলিশ গাড়িটি আটক করে। একই সঙ্গে পিছনে থাকা ডব্লিউ বি৬২এন ৬৫১১ মারুতি সুজিকি নম্বরের একটি ও হুন্দাই ক্রিয়েট গাড়িকেও আটক করা হয়। এরপর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উভয় গাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ৮টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ১৬টি কার্টন বাক্স উদ্ধার হয়।সেগুলির ভিতর থেকে মোট ১৬০০বোতল কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। প্রতিটি বোতলের পরিমাণ ১০০ মিলিলিটার এবং প্রতিটির বাজার মূল্য ২৬৮ টাকা করে বলে উদ্ধার হয়েছে।যার দাম ৪২৮৮০০টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, তৃণমূল সমর্থক দুষ্কৃতিকারী
শিবা চৌধুরী (৩৪), শিবার নামে আগেও বহু অপরাধমূলক মামলা রয়েছে,ও লিটন সরকার (৩১), স্বরাজ মণ্ডল (৩৬) এবং অমিত মণ্ডল (৪৩)। এদের মধ্যে তিনজন গঙ্গারামপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং অপরজন তপন থানার কাসবা বাটোই এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে একাধিক মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে।পাশাপাশি দুটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তিদের এনডিপিএস আইনের ৫০ধারার নোটিশ প্রদান করা হয় এবং তাদের সম্মতি সাপেক্ষে গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে গাড়ি দুটির তল্লাশি চালানো হয়। অভিযুক্তরা উদ্ধার হওয়া কফ সিরাপ পরিবহনের বৈধ কোনো নথিপত্র দেখাতে পারেননি বলে খবর।
জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন,”গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান,এর সঙ্গে একটি বড় মাদক পাচার চক্র জড়িত থাকতে পারে।