ডেঙ্গু প্রতিরোধে মিটিং ও র‍্যালি করে ১৬ ই মে জাতীয় ডেঙ্গু দিবস উদযাপন করলো মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতে

0
34

ডেঙ্গু প্রতিরোধে মিটিং ও র‍্যালি করে ১৬ ই মে জাতীয় ডেঙ্গু দিবস উদযাপন করলো মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতে।

প্রতি বছর ১৬ মে ভারতে ‘জাতীয় ডেঙ্গু দিবস’ পালন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই দিনটি পালিত হয়। ডেঙ্গু প্রতিরোধ ও এর প্রাদুর্ভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের প্রধান লক্ষ্য। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এডিস মশার প্রজনন রোধ এবং মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনসাধারণকে উৎসাহিত করা হয়। ডেঙ্গু জ্বরের লক্ষণ, চিকিৎসা এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো বাড়ির আশেপাশে বা টবে, ফুলের পাত্রে, নারকেলের খোসায় যেন বৃষ্টির বা ব্যবহারের জল জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যবহৃত পাত্রের জল নিয়মিত পরিষ্কার করা এবং বদ্ধ জলে মশা মারার তেল বা ওষুধ স্প্রে করলে মশার বংশ বৃদ্ধি রোধ করা সম্ভব। ১৬ ই মে জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে বংশীহারী ব্লকের মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জয়েন্ট বিডিও ও প্রধান, উপপ্রধানের উপস্থিতিতে পঞ্চায়েতের সকল সদস্যদের নিয়ে করা হয় ডেঙ্গু প্রতিরোধ নিয়ে করা হয় আলোচনা। এর পর মহাবাড়ী গ্রাম পঞ্চায়েত থেকে একটি র‍্যালি বের করে পুরো এলাকা ঘুরে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও মানবেন্দ্রনাথ সাহা, মহাবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান নুরে আক্তার বানু, মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের বিরোধি দলনেতা (বিজেপি) রঞ্জিত বাগ, পঞ্চায়েতের সহায়ক হুমায়ন আজাদ, জীবিকা সেবক সুরজিৎ সরকার, ভি বি ডি সি পি সুপার ভাইজার টারজেন আলী
এছাড়াও সকল ভি বি ডি সি পি কর্মী ও পঞ্চায়েত কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে জয়েন্ট বিডিও মানবেন্দ্র নাথ সাহা জানিয়েছেন আজকে আমরা বংশীহারী ব্লকের চারটি অঞ্চলে করা হয় জাতীয় ডেঙ্গু দিবস উদযাপন করা হয়েছে। আমরা মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু প্রতিরোধে করা হয় আলোচনা। এর পর সকল সদস্যদের নিয়ে পঞ্চায়েত এলাকা জুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি র‍্যালি করা হয়েছে।