আইসিএসসি পরীক্ষার্থীয় কৃতি ছাত্র প্রমিত সরকারকে মানপত্র ও পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা দিল গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতি

0
101

আইসিএসসি পরীক্ষার্থীয় কৃতি ছাত্র প্রমিত সরকারকে মানপত্র ও পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা দিল গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতি।সংবর্ধনা পেতে আপ্লুত প্রমিত।
এবারে আইসিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ৯৮.২ শতাংশ নম্বর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করেছে গঙ্গারামপুরের প্রবীণ সাহিত্যিক প্রণব সরকারের নাতি প্রমিত সরকার।
গঙ্গারামপুর হাইরোডের বাসিন্দা হোমিও চিকিৎসক পিনাকী সরকারের ছেলে প্রমিত। এবছর গঙ্গারামপুর শহরের সেন্ট পলস্‌ থেকে আইসিএসসি বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। গত শনিবার ফল প্রকাশ হতে দেখা যায় প্রমিত প্রায় ৯৮.২শতাংশ নম্বর উৎতীর্ণ হয়েছে। তাঁর এই নজর কাড়া সাফল্যে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল হয়। গঙ্গারামপুর শহরের ছেলে প্রমিতের এই সাফল্যে খুশির হাওয়া ছড়ায়। বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছয়টা বাজতে প্রমিতের বাড়িতে হাজির হন গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার,সাহিত্যিক সুকুমার সরকার,ব্যবসায়ী সমিতির অন্যতম কর্মকর্তা রামগোপাল বিশ্বাস,সমীর রায়,সঞ্জয় ঘোষ,প্রকাশ সাহা প্রমুখ। এদিন প্রমিতের হাতে মানপত্র ও পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে খুশি প্রমিত।