গঙ্গারামপুরে বিজেপির বিজয় মিছিল, জয়শ্রী রামের ধ্বনিতে মুখর নারই রাখবপুর এলাকা

0
44

গঙ্গারামপুরে বিজেপির বিজয় মিছিল, জয়শ্রী রামের ধ্বনিতে মুখর নারই রাখবপুর এলাকা
গঙ্গারামপুর, ৭ এপ্রিল, দক্ষিণ দিনাজপুরঃ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নারই রাখবপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে এক বিরাট বিজয় মিছিল বের করা হয়। বিজেপি নেতা সনাতন কর্মকার ও উৎপল দাসের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিল ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।
মিছিলটি নারই রাখবপুর এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এদিন মিছিলে অংশগ্রহণকারীরা “জয় শ্রী রাম” ধ্বনিতে গোটা এলাকা মুখরিত করে তোলেন।বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার বহু মহিলা, যুবক ও সাধারণ মানুষকে মিছিলে অংশ নিতে দেখা যায়।
বিজয় মিছিলকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। বহু মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে মিছিল প্রত্যক্ষ করেন। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের পরিবর্তনের লক্ষ্যে সাধারণ মানুষের সমর্থন আরও বৃদ্ধি পাচ্ছে।