কোচবিহার : কলকাতা কিংবা উত্তর ২৪ পরগনায় ভোটের ডিউটির নোটিশ এসেছে ২৪ ঘন্টা আগে। মঙ্গলবার সকাল ৭ টায় DCRC তে হাজির হওয়ার নির্দেশ এসেছে। কিন্তু ৭০০ কিলোমিটার দূরে কিভাবে যাবেন নেই গাড়ির ব্যবস্থা। কোচবিহার জেলাশাসকের দপ্তরে হাজির ভোটকর্মীরা। জেলার ৩৭৮ জন পোস্টাল, ব্যাঙ্ক ও কেন্দ্রীয় স্কুলের কর্মীরা এতে বিপাকে পড়েছেন। জেলাশাসকের দপ্তরে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ






















