বালুরঘাট, ২৩ এপ্রিল — ভোটের দিনেই রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী বিপ্লব মিত্র। হরিরামপুর বিধানসভার প্রার্থী হলেও তাঁর ভোটদান কেন্দ্র ছিল গঙ্গারামপুর বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার বিকেলে সেখানে ভোট দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসী সুরেই জানালেন, রাজ্যে চতুর্থবারের জন্য বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল।
ভোটকেন্দ্র থেকে বেরিয়ে বিপ্লববাবুর দাবি, মানুষের উৎসাহই এদিনের সবচেয়ে বড় বার্তা। তাঁর কথায়, “এস আই আর-এর আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু মানুষ তা ভেস্তে দিয়েছে। ভয় নয়, উৎসবের মেজাজেই ভোট দিয়েছে সাধারণ মানুষ।”
রাজ্যের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ ভোটগ্রহণের ছবিকেই তিনি শাসক দলের পক্ষে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। ভোটের লাইনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং নারী-পুরুষ নির্বিশেষে অংশগ্রহণকে তিনি ‘পরিবর্তনের নয়, ধারাবাহিকতার পক্ষে রায়’-এর ইঙ্গিত বলে উল্লেখ করেন।
ভোট মিটতেই ফলাফল নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বিপ্লব মিত্রের বক্তব্যে স্পষ্ট—তাঁদের আত্মবিশ্বাস এখনই চূড়ান্ত ফলের পূর্বাভাস দিচ্ছে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ভোট দিয়েই ‘চতুর্থবারের সরকার’-এর ইঙ্গিত! আত্মবিশ্বাসে ভরপুর বিপ্লব মিত্র
























