রাত পার হতেই শুরু হবে ভোট যুদ্ধ, ফিশাইডিং অফিসার ইনচার্জ নিতে ভোটের সরমজাম নিয়ে সরকারি গাড়িতে করে ছুটছে বুথে বুথে।

0
64

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বুনিয়াদপুর কলেজের মাঠে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, বুনিয়াদপুর কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বা নির্দিষ্ট জনাকীর্ণ স্থানগুলিকে সাধারণত ভোটগ্রহণ কেন্দ্র (Polling Stations), ইভিএম (EVM) রাখা, বা নিরাপত্তা বাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই এলাকাগুলো সুরক্ষিত করা এবং ভোট কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুনিয়াদপুর কলেজের ভোটগ্রহণ কেন্দ্র থেকে ভোট সংগ্রহ করবার সমস্ত সামগ্রী ও ইভিএম বুঝিয়া ভোট কর্মীরা নিজের নিজের বুথে পৌঁছাচ্ছে। রাস্তার উল্ট সাইডে গাড়ি পার্কিং করবার জন্য সু ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পুরো এলাকা জুড়ে সেন্ট্রাল বাহিনীদের দ্বারা নিয়ন্ত্রিত করছে প্রশাসন। একটু গাফিলতিতে রাস্তাতে যানজট সৃষ্টি হলেও নিমেশের মধ্যে যানচলাচল নিয়ন্ত্রণে নিয়ে আসছে সেন্ট্রাল বাহিনীদের দল। সমস্ত কিছু খুব সুন্দর ভাবে শান্তিপূর্ণ পরিবেশে সমস্ত কাজ কর্ম হয়ে চলেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে ভোট কর্মীরা নিজেদের সামগ্রী গ্রহণ করে নিজের বুথে পৌঁছাচ্ছে।

এই বিষয়ে ভোট কর্মী মহাদেব দাস ও গোপাল চন্দ্র ঘোষ জানিয়েছেন আমরা কুশমন্ডি বিধানসভার বিরাইল এফবি স্কুলে ডিউটি পড়েছে। আমরা বালুরঘাট ও হিলি থেকে এসেছি বুনিয়াদপুর কলেজ থেকে ভোটের সামগ্রী গ্রহণ করে নিজের বুথে পৌঁছাব প্রশাসনের দেওয়া গাড়িতে করে। সব কিছু সুন্দর ভাবে শান্তিপূর্ণ পরিবেশে কাজ চলছে।