হরিরামপুরে ২৫টি পরিবারের তৃণমূলে যোগদান

0
27

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের যমুনা এলাকায় মঙ্গলবার প্রায় ২৫টি পরিবার ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস-এ যোগ দেন।
এই যোগদান কর্মসূচি হয় হরিরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ উত্তম দাসের নেতৃত্বে। যোগদানকারী পরিবারগুলির হাতে দলীয় পতাকা তুলে দেন গোকর্ণ অঞ্চল তৃণমূলের সভাপতি শহিদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম দাস, শহিদুর রহমান এবং জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ খকেশ্বর দেব শর্মা সহ অন্যান্য নেতারা।
নেতারা বলেন, এই যোগদানের ফলে এলাকায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে।
অন্যদিকে, সদানন্দ দাস ও ভূপাল ঘোষ জানান, এলাকার উন্নয়নের কথা ভেবেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন।