বিজেপি সরকার এলে মহিলারা সরকারি বাসে চাপলে কোনো টিকিট লাগবে না

0
44

গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর;
বিজেপি সরকার এলে মহিলারা সরকারি বাসে চাপলে কোনো টিকিট লাগবে না ।হরিরামপুরে বিজেপির নির্বাচনী জনসভা থেকে ঘোষণা অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর।
সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার বিজেপির প্রার্থী দেবব্রত মজুমদারের সমর্থনে হরিরামপুরের এ এস ডি এম মাঠে নির্বাচনী জনসভা করতে আসেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।হেলিকপ্টারে চেপে এদিন দুপুর একটা নাগাদ হরিরামপুরে পৌঁছান মিঠুন চক্রবর্তী। যার পরে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন।
অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে, মহিলারা যদি সরকারি বাসে চাপে তাদের কোন টিকিট লাগবে না, বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা ভাতা দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান বিজেপি শুধু দেবেনা এবার বিজেপি কিছু নেবে তা হল আপনাদের ভোট। তিনি আরো জানান এবারের নির্বাচনে যদি বিজেপি না আসেন তাহলে আর থাকতে পারবেন না। অনেক বড় ষড়যন্ত্র চলছে পশ্চিমবঙ্গ কে পশ্চিম বাংলাদেশ করার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে না কারণ যতদিন মিঠুন চক্রবর্তীর মতো বাঙালি বেঁচে আছে শেষ রক্ত পর্যন্ত তা হতে দেবেন না। এমনটাই বলে দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
তিনি আরো অভিযোগ করে জানান, রাজ্যের স্কুল গুলিকে টাকা না দিয়ে ক্লাব গুলিকে কোটি কোটি টাকা দিচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে স্কুলের পরিকাঠামো ও স্কুল গুলির জন্য টাকা বরাদ্দ করা হবে।
এরপরে তিনি সাধারণ মানুষের অনুরোধে কিছু সিনেমার ডায়লগ দিয়ে সভা মঞ্চ থেকে বেরিয়ে যান।
মিঠুন চক্রবর্তীর নির্বাচনী জনসভা কে ঘিরে প্রশাসনের তরফ থেকে একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
বাইট – মিঠুন চক্রবর্তী (অভিনেতা তথা বিজেপি নেতা)