হরিরামপুর: পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের জন্য বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হল দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে। শনিবার বাগিচাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী মিরাজুল ইসলামের আর্থিক সহযোগিতায় বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দুনা মোড় এলাকায় এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় পাঁচ হাজার রোজাদার মানুষের জন্য ইফতারের বিশেষ ব্যবস্থা করা হয়। ইফতারে ফলমূল, মুড়ি, ঘুগনি সহ মাংসের বিশেষ আয়োজন ছিল।
এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা শার্দুল মিত্র, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন, বিশিষ্ট সমাজসেবী মিরাজুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী।
রমজান মাসের এই পবিত্র সময়ে সকলের মিলন ও সম্প্রীতির বার্তা দিতেই এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর হরিরামপুরে বাগিচাপুরে বিশাল ইফতার পার্টি, উপস্থিত মন্ত্রী বিপ্লব মিত্র























