পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ১.৫ কিলোমিটার ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।গ্রামে নতুন ঢালাই রাস্তা পেয়ে খুশি এলাকার গ্রামবাসীরা।

0
46

হরিরামপুর:শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতে রাজ্যের পথশ্রী প্রকল্পের মাধ্যমে লোহুচর ব্রিজ থেকে শ্রীগ্রাম ব্রিজ পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজের সূচনা করা হয়।প্রায় ৬৮ লক্ষ টাকা ৬৫ হাজার টাকা খরচ করে ওই ঢালাই রাস্তা নির্মাণের কাজ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।এদিন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে ওই ঢালাই রাস্তার কাজের সূচনা করেন।যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা সারদুল মিত্র, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী ,হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া,সহ সভাপতি ফিরোজ আলম, হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী সহ-সভাপতি মনোজিৎ দাস, গোকর্ণ অঞ্চল তৃণমূলের সভাপতি শহিদুর রহমান সহ আরো অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গ্রামে ঢালাই রাস্তার পেয়ে খুশি এলাকার গ্রামবাসীরা।