বিদেশি ড্রাগস উদ্ধার মালদায়, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানালেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি

0
7

বিদেশি ড্রাগস উদ্ধার মালদায় ।রাঁচি থেকে নিয়ে এসে বাংলা ও বিহারে পাচারের উদ্দেশ্য ছিল মাদক কারবারীদের। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে কালিকাপুর এলাকায় হানা দিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে ধৃতরা হল মোহাম্মদ সামাউল হক। বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামুন গ্রাম এবং রাজনগর মডেল এলাকার বাসিন্দা মোবারক হোসেন। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৪৫৩ গ্রাম বিদেশি ব্রাউন সুগার। মেক্সিকো, কলম্বিয়ার মত দেশে উন্নত মানের এবং সাধারণ ব্রাউন সুগারের তুলনায় ছয় গুণ দামি এই ড্রাগস বড় বড় পার্টিতে ব্যবহার করা হয়। এই প্রথম মালদা জেলায় এই ধরনের উন্নত মানের এবং দামি ড্রাগস উদ্বারে সাফল্য পায় জেলা পুলিশ। লাভ ড্রাকস এবং মলিন নামেও পরিচিত এই উন্নত মানের ড্রাগস। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানালেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here