হরিরামপুরে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নতুন পার্টি অফিস উদ্বোধন,রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে উদ্বোধন নতুন পার্টি অফিসের

0
60

হরিরামপুরে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নতুন পার্টি অফিস উদ্বোধন,রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে উদ্বোধন নতুন পার্টি অফিসের।
জানা গিয়েছে ,দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক জেলার তৃণমূলের ভোট ব্যাংকের গুরুত্বপুর্ণ অংশ।দলীয় কর্মীদের একাধিক নির্দেশ ও সাধারণ মানুষের পাশে থাকার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় হরিরামপুর ব্লকের বাগিচাপুরে তৃণমূলের নতুন পার্টি অফিসের উদ্বোধন করা হয়।এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে বাগিচাপুর তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সারদুল মিত্র,হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া,সহ সভাপতি ফিরোজ আলম,হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী,সহ সভাপতি মনোজিত দাস,হরিরামপুর বাগিচপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভীন সহ অন্যান্য তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বরা।
বাইট – বিপ্লব মিত্র (রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here