বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় ধান চারা রোপণ, প্রশাসনের আশ্বাসে উঠল অবরোধ

0
20


শীতল চক্রবর্তী বালুরঘাট ১০ ফেব্রুয়ারিদক্ষিণ দিনাজপুর।বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদে সামিল হলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ৯নম্বর চালুন গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর সংলগ্ন এলাকায় রাস্তার দুরবস্থার প্রতিবাদে পথ অবরোধ করে রাস্তায় ধান গাছের চারা রোপণ করেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। আশপাশে রয়েছে একাধিক স্কুল ও সরকারি দপ্তর। অথচ বারবার ব্লক প্রশাসন ও পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনও স্থায়ী সমাধান মেলেনি।
এলাকার বাসিন্দা আব্দুর রকিব ও এক শিক্ষক জানান,
“প্রশাসনের নজরে বিষয়টি আনতেই আমরা এই ধরনের আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।”
ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানানো হলে পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। আশ্বাসের পর গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।
গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল বলেন,
“রাস্তাটির সমস্যা দ্রুত কীভাবে সমাধান করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here