মালদার মোথাবাড়িতে আবার কংগ্রেসে ভাঙন। যুব কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন শতাধিক কর্মী। মোথা বাড়িতে আরো শক্তিশালী হলো তৃণমূল

0
34

পঞ্চায়েত নির্বাচনে যে যুব কংগ্রেসকে কাছে তৃণমুলের ভরাঢুবি হয়েছিল।এদিন ওই যুব শক্তি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে যোগ দিলেন তৃণমুলে।মালদার মোথাবাড়ীতে কংগ্রেসে বড় ভাঙন।তৃণমূলে যোগদান করলেন প্রায় ১০০ জন যুব কংগ্রেস কর্মী।
কালিয়াচক–২ ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাজ্যের মন্ত্রী ও মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর–১ অঞ্চলের আলাদিটোলা গ্রামের প্রায় শতাধিক যুব কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
সদ্য তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে যুব কর্মীরা বলেন, একটা সময় পঞ্চানন্দপুর এলাকায় যুব কংগ্রেসের হয়ে ভোট করেছিলাম। সেখানে কংগ্রেস প্রচুর ভোটে জয়ী হয়েছিল। কংগ্রেসের থেকে কোন কাজ করা যাচ্ছিল না। তাই মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং মানুষের কাজ করার জন্য মন্ত্রী হাত ধরে যুব তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, এই যোগদান আমাদের কাছে বড় প্রাপ্তি। কারণ এই পঞ্চানন্দপুর এলাকায় এই যুবকেরাই পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে হারিয়েছিল। কার্যত সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। এবার সেই সমস্ত যুব কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে। আমি আশা করছি আগের থেকে অনেক ফল ভালো হবে।
যদিও এই দল বদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here