নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের রজত জয়ন্তীতে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

0
66


নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বুধবার গঙ্গারামপুর মহকুমা ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। সকাল ৯টায় গঙ্গারামপুর শহরের ইন্দ্রনারায়নপুর কলোনী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।
সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত চলে আট দলীয় এই ক্রিকেট প্রতিযোগিতা। মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিটি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর কলেজ পরিচালন সমিতির সদস্য ও শিক্ষক সুব্রত মুখার্জি, ক্রীড়াপ্রেমী স্বপন দাস, নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায় সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলাকে কেন্দ্র করে এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রজত জয়ন্তী বর্ষে এই ধরনের ক্রীড়া আয়োজন বিদ্যালয়ের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here