এশিয়ান হাইওয়েতে ফের ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটলো এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন

0
260

এশিয়ান হাইওয়েতে ফের ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটলো। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারা ১০ নম্বর এলাকার এশিয়ান হাইওয়েতে। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ জয়গাঁও থেকে ফালাকাটা গামি এক সাফারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা প্রায় ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা ও হাসিমারা পুলিশ আহতদের উদ্ধার করে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল ও কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীন হাসপাতাল নিয়ে যায় । বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রেফার করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।