বনদফতরের কুনকি হাতির হানায় মৃত্যু বনদফতরের মাহুতের

0
318

আলিপুরদুয়ারঃ বনদফতরের কুনকি হাতির হানায় মৃত্যু বনদফতরের মাহুতের l ঘটনাটি ঘটেছে শনিবার জলদাপাড়া বন বিভাগের জলদাপাড়া ইস্ট রেঞ্জে , জানা যায় শনিবার সকালে দীপক কারজি নামে এক মাহুত সে কুনকি হাতিকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন‍্য প্রস্তুত তার রুটিন ডিউটি করতে, সে সময়ে সেই কুনকি হাতিটি মাহুতের উপর আক্রমণ চালায় মাহুতকে মাটিতে ফেলে তার দাঁত তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয় । এরপর তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । ফালকাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে‌ । বনদফতরের সুত্রে খবর এই ঘটনার পর কুনকি হাতিটিকে পাওয়া যাচ্ছেনা ।।
মাহুত দীপক কার্জী কালচিনি ব্লকের মেন্দাবাড়ির বাসিন্দা সে পাঁচ বছর ধরে বনদফতরে কাজ করছে।