হরিরামপুরে সমাজসেবী যুবকদের তরফে ঈদের বিভিন্ন সামগ্রী বিতরণ

0
54

হরিরামপুর, ২০ মার্চ দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এলাকার বাসিন্দা সমাজসেবী মামুন সরকারের উদ্যোগে ঈদ উৎসবকে সামনে রেখে দুস্থ মানুষজনদের মধ্যে বস্ত্রদান করা সহ বিভিন্ন ধরনের জিনিস বিতরণ করা হল।শনিবার ঈদ ঈদ উপলক্ষেই ঈদের সামগ্রী ও বস্ত্র বিতরণ হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদের সামগ্রী ও বস্ত্র পৌঁছে দিলেন এলাকার কিছু যুবক।প্রতিবছরই বন্ধুবান্ধব মিলে এই ঈদের সামগ্রী ও বস্ত্র বিতরণ করে থাকেন তারা ।
প্রায় ১৫০জনের বাড়ি বাড়ি এই সামগ্রী পৌঁছে দেন তারা ।
৫০টি শাড়ি,বেশ কয়েক জনকে আর্থিক সহায়তা করা সহ ১৫০কে লাচ্ছা ,দুধ ,চিনি , বিতরণ করেন তারা ।
শুধু সংখ্যালঘু পরিবারগুলিকেই নয়,এই ঈদের আনন্দ উপভোগ করতে প্রতিবেশী সমস্ত সম্পদের মানুষজনদের হাতেও তারা এই ঈদের সামগ্রী তুলে দেন এবং সত্যিই খুব আনন্দ ও উৎসবের এই দিনটিতে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানান তারা। এ বিষয়ে সমাজসেবী মামুন সরকার বলেন,”আমরা বেকার যুবকরা যতটা পেরেছি মানুষজনদের পাশে থেকে সহযোগিতা করেছি যে আগামী দিনে করে যাব।”