সোমবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ার সহ সাত জনের

0
427

সোমবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ার সহ সাত জনের।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।শ্রাবণের শেষ সোমবার সকালে মৃত্যু হয়েছে পূণ্যার্থীদের।এদিন সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার মুনি চা বাগান সংলগ্ন হাওদিজোতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘটনায় মৃত্যু হয়েছে,বাগডোগরার তারবান্ধার বাসিন্দা সিভিক ভলান্টিয়ার প্রহ্লাদ রায়,গোকুলজোতের বাসিন্দা গোবিন্দ সিংঘ (২২),অমলেশ চৌধুরী ( ২০),কনক বর্মন (২২),প্রণব রায় ( ২৮),পদকান্ত রায়।পাশাপাশি মৃত্যু হয়েছে সিকিমের বাসিন্দার।তার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।এছাড়াও ঘটনায় আহত হয়েছে আরও দুজন।ঘটনার পর পুলিশ মৃত ও আহতদের স্থানীয়দের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা।