শামুকতলা হাটের হাট শেডের কাজের উদ্বোধন হল বুধবার

0
350

আলিপুরদুয়ার শামুকতলা হাটের হাট শেডের কাজের উদ্বোধন হল বুধবার । এদিন হাট শেডের উদ্ধোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ । এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
গ্রামীণ অর্থনীতিকে উন্নয়নের নির্দেশ দিয়েছেন। এর ফলেই শামুকতলা হাটে কুড়িটিরও বেশি হাট শেড তৈরী করার পরিকল্পনা নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অর্থানুকুল্যে হাট শেডের কাজের শুভ সূচনা হয়। ‌ মন্ত্রী তার ভাষণে বলেন হাট শেডের পাশাপাশি সোলার লাইট থেকে শুরু করে নানারকম উন্নয়নমূলক কাজের ব্যবস্থা তিনি করে দেবেন । তিন কোটি টাকারও বেশি খরচ হবে এই হাট শেড গুলি তৈরি করতে।