লাভ জেহাদ ও ল্যান্ড জেহাদ ইস্যুতে সরব হিন্দু সুরক্ষা সমিতি,গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে সংবর্ধনা

0
33

লাভ জেহাদ ও ল্যান্ড জেহাদ ইস্যুতে সরব হিন্দু সুরক্ষা সমিতি,গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে সংবর্ধনা, সমাজে সচেতনতার বার্তা সংগঠনের
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৪মে দক্ষিণ দিনাজপুর :-লাভ জেহাদ ও ল্যান্ড জেহাদ ইস্যুতে সরব হল হিন্দু সুরক্ষা সমিতি। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটি উৎসব ভবনে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি অশোক বর্ধন, বিজেপি নেতা দিলীপ বিশ্বাস, হিন্দু সুরক্ষা সমিতির জেলা সভাপতি ব্রজেশ্বর প্রামাণিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এদিন সংগঠনের পক্ষ থেকে বিধায়ককে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে হিন্দু সুরক্ষা সমিতির জেলা সভাপতি ব্রজেশ্বর প্রামাণিক বলেন, “বর্তমান সমাজে লাভ জেহাদ ও ল্যান্ড জেহাদের মতো বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাই সমাজকে সচেতন করা এবং হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। যুব সমাজকে আরও সতর্ক ও সচেতন হতে হবে।”
বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তাঁর বক্তব্যে বলেন, “সমাজে শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা অত্যন্ত প্রয়োজন।বিভাজনের রাজনীতি নয়,সকলকে সঙ্গে নিয়ে সমাজের উন্নয়নে কাজ করতে হবে।সচেতন সমাজই পারে সুস্থ পরিবেশ গড়ে তুলতে।”
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয় বলে জানা গেছে। সভাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।