মুমুর্শ রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করলেন তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা

0
129

তপন,২৭ এপ্রিল : শুধু চোর,ডাকাতদের ধরে এনে লকআপে ভরা নয়। মুমুর্শ রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করলেন তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা। আইসিকে স্বেচ্ছায় রক্তদান করতে দেখে এগিয়ে এলেন অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারা।
তীব্র গরমে জেলার হাসপাতাল গুলি রক্ত সংকট ভুগছে। এমন পরিস্থিতিতে এক প্যাকেট রক্ত সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে রোগীর পরিজনদের। মুমুর্শদের কথা চিন্তা করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যেগ নিয়েছে জেলা পুলিশ। সেই মত রবিবার তপন থানার পুলিশ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর কার্তিক চন্দ মণ্ডল,ডিএসপি প্রদীপ সরকার,তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা প্রমুখ। আর এই রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদান করেন আইসি জনমারি ভিয়ান্নে লেপচা। এদিন প্রায় ৫২ জন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার স্বেচ্ছায় রক্তদান করেন