পুরনো তৃণমূল প্রার্থীতেই আস্থা তৃণমূলের, ৬ আসনে পাঁচ পুরনো

0
70

বিপ্লব মিত্র ও পুরনো তৃণমূল প্রার্থীতেই আস্থা তৃণমূলের,৬ আসনে পাঁচ পুরনো সহ বিচারাধীন ভোটারও কুমারগঞ্জের প্রার্থী তালিকায়, বালুরঘাটের আসনে নতুন মুখ নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ,তপন বিধানসভা এস টি আসনে জেলা পরিষদের সভাধিপতি শীতল চক্রবর্তী বালুরঘাট ১৮মার্চ দক্ষিণ দিনাজপুর। পুরনো প্রার্থীতেই আস্থা রেখে তপন আসনে জেলা পরিষদের সভাধিপতিকে প্রার্থী করে চমক দিল তৃণমূল নেতৃত্ব।গত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী গৌতম দাসকে গঙ্গারামপুরের আসন থেকে ফের প্রার্থী করা হয়েছে। পুরনো প্রার্থীতে ভরসা রাখতে এসআইয়ারে কুমারগঞ্জের প্রার্থী তোরাব হোসেন মন্ডলের নাম থাকলেও তাকেও প্রার্থী করা হয়েছে।সব মিলিয়ে রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্র সহ তার পছন্দের তিন প্রার্থী হরিরামপুর,কুমারগঞ্জ, তপ নের তিনজনকে দল টিকিট দিয়েছে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন বিপ্লব মিত্র।কুশমন্ডিতে রেখা রায়, কুমারগঞ্জে তোরাব হোসেন মন্ডল,গঙ্গারামপুরে গৌতম দাস, বালুরঘাটে শেখর দাশগুপ্ত ও তপনে স্নেহলতা হেমরম। এরমধ্যে হরিরামপুর, কুশমন্ডি ও কুমারগঞ্জের তিনটি আসনে জয়লাভ করে শাসক দলের প্রার্থী বিপ্লব মিত্র রেখা রায় ও তোরাব হোসেন মন্ডল। বাকি তিনটি আসুন বালুরঘাটে শেখর দাশগুপ্ত তপন স্নেহলতা হেমরম, ও গঙ্গারামপুরে গৌতম দাস সামান্য ভোটের ব্যবধানে বিজেপির কাছে পরাজিত হয়। এবার দল হরিরামপুর, কুশমন্ডি, কুমারগঞ্জে গতবারের জয় প্রার্থীদের টিকিট দিয়েছে। কুমারগঞ্জের তৃণমূল প্রার্থী নাম এসআইরে বিচারাধীন তালিকায় রয়েছে বলে জানা গেছে। যদিও তৃণমূলের বিধায়ক তোরাব হোসেন মন্ডল বলেন,”আমার নাম তালিকায় উঠবে।তাছাড়া জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।” বালুরঘাটের আসনে এবার নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষকে দল টিকিট দিয়েছে। তিনি বালুরঘাটে সংসদ ছিলেন এবং পরবর্তীতে জেলা তৃণমূলের সভাপতি হয়েছিলেন।উল্লেখযোগ্য ভাবে বিপ্লব মিত্র ঘনিষ্ঠ জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহাকে তপন এসটি আসনে প্রার্থী করে বিরাট চমক দিয়েছে শাসক দল।অন্যদিকে গঙ্গারামপুরে সামান্য ভোটে হেরে যাওয়া গৌতম দাসকে প্রার্থী করেছে দল। প্রার্থী হবার পরে বিপ্লব মিত্র থেকে থেকে শুরু করে চিন্তামণি বিহা, অর্পিতা ঘোষ,গৌতম দাস,রেখা রায়েরা বলেন,”আমাদের জয়লাভ করার শুধু সময়ের অপেক্ষা মাত্র।মানুষজন শাসক দলের সঙ্গেই রয়েছে।” তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের সঙ্গে যে শাসক দলের তৃণমূল প্রার্থীদের লড়াই হবে সে ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। তবে বিজেপি প্রার্থীদের যে সামান্য হলো বেগ পেতে হবে তরুণ ও পুরানো বাম নেতৃত্ব দের মত প্রার্থীদের কাছে তা মনে করছে অনেকেই।