জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকা থেকে হরিণ উদ্ধার করল বনদপ্তর

0
414

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকা থেকে হরিণ উদ্ধার করল বনদপ্তর। রবিবার সকালে জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে একটি হরিণ মেন্দাবাড়ি এলাকায় ঢুকে পড়ে। হরিণটি বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া বনদপ্তরের বনকর্মী ও আধিকারিরা।‌ তারা দীর্ঘ প্রচেষ্টায় হরিণটিকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার করার পর হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তরের সূত্রের খবর।