গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়ে কর্মী বোঝাই বাস, গুরুতর জখম টোলপ্লাজার কর্মীরা।

0
744

মালদা:- গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়ে কর্মী বোঝাই বাস, গুরুতর জখম টোলপ্লাজার কর্মীরা। ঘটনাটি মালদা জেলা গাজোল ব্লকে। জানা যায় গতকাল গভীর রাতে ডিউটি ছেড়ে অফিসের বাসে ঘরে ফিরছিলেন টোলপ্লাজার কর্মীরা।হঠাৎ করেই পথ দুর্ঘটনার কবলে পড়ে ওই কর্মীবোঝাই বাস। গুরুতর জখম হন টোল প্লাজার বেশ কয়েকজন কর্মী। খবর দেওয়া হয় টোল প্লাজায়। টোল প্লাজা থেকে এম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান টোলপ্লাজার অন্যান্য কর্মীরা। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তাদের নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতাল। দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।